• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলাসহ গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আহলেহাদীস আন্দোলন মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি মাওঃ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলেহাদীছ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সহকারী অধ্যাপক মাওঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলেহাদীছ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওঃ আব্দুর রশিদ আখতার। অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ফিলিস্তিনের নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলোও। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। সমাবেশ থেকে বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে প্রতিবাদী নানা স্লোগান দেয়। মানববন্ধন পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category