• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনী সাব-রেজিস্ট্রারের নতুন ভবন উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
গাংনী সাব-রেজিস্ট্রারের নতুন ভবন উদ্বোধন
গাংনী সাব-রেজিস্ট্রারের নতুন ভবন উদ্বোধন

বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সারা দেশেই অবকাঠামো উন্নয়ন করছেন। এরকম উন্নয়ন অন্য কোন সরকার কখনো উন্নয়ন করেনি বলে মন্তব্য করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। মেহেরপুরের গাংনীতে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন কালে এ কথাগুলো বলেন তিনি। বৃহস্পতিবার (১৮মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে ভবনের উদ্বোধন করা হয়। যার ব্যয় ধরা হয়েছে চার কোটি ১১ লাখ টাকা।
সাব-রেজিস্ট্রােেরর ভবন উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল, উপসহকারী প্রকৌশলী জামাল উদ্দীন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার মাহাফুজ রানা, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category