• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনী বাজারে ৬০ টাকা হালি লেবু ম্যাজিস্ট্রেট দেখে ৩০ টাকায়

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫
গাংনী বাজারে ৬০ টাকা হালি লেবু ম্যাজিস্ট্রেট দেখে ৩০ টাকায়
গাংনী বাজারে ৬০ টাকা হালি লেবু ম্যাজিস্ট্রেট দেখে ৩০ টাকায়

রমজান মাসে বেশি চাহিদাপূর্ণ কাঁচা পণ্য, শসা ও লেবু অস্বাভাবিক দামে বিক্রি করার অপরাধে ফড়িয়া ও খুঁচরা ব্যবাসয়ী ৪ জনের জরিমানা করা হয়েছে। ‌ রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গঠিত বিশেষ মনিটরিংয়ে অংশ হিসেবে মেহেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। আজ শনিবার বিকেলে মেহেরপুরের গাংনীর সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম জানান, শসা ও লেবু রমজান মাসে উচ্চ চাহিদা সম্পন্ন তাই অসাধু কিছু ব্যক্তি অনৈতিক সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকেন। শনিবার পাইকারি বাজারে এক কেজি শসা বিক্রি হয়েছে ৪৫ টাকা। ফড়িয়ারা খুচরা পর্যায়ে তা বিক্রি করছিল ১০০ টাকার উপরে। একইভাবে প্রতি হালি লেবুর বিক্রি হয়েছে ৬০ টাকা।
অতিরিক্ত মুনাফা আদায়কারী ৪ জনকে অভিযুক্ত করে তাদের কাছ থেকে এক হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে বলে জানান সাজেদুল ইসলাম।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার বাস্তবায়নকারী সংগঠন ‘ক্যাব’ মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, গাংনী শাখার সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ মনিটরিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category