• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রেজা , সম্পাদক মাহাবুব

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
গাংনী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রেজা , সম্পাদক মাহাবুব
গাংনী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রেজা , সম্পাদক মাহাবুব

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিজয় টিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা সভাপতি ও মাই টিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি মাহাবুব আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার (১ ডিসেম্বর) এ নির্বাচন সম্পন্ন হয়েছে।

প্রেসক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আল আমিন হোসেন ও সচিব রফিকুল আলম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম, প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি রমজান আলীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নির্বাচনে প্রেসক্লাবে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নাম ঘোষণা করা হয়। অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি মজনুর রহমান আকাশ, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জিনারুল ইসলাম দিপু, নির্বাহী সদস্য নুহু বাঙ্গালী ও হাবিবুর রহমান। নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা উপজেলা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category