• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে সাবেক এমপি আমজাদ হোসেন মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
গাংনী পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে সাবেক এমপি আমজাদ হোসেন মতবিনিময়
গাংনী পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে সাবেক এমপি আমজাদ হোসেন মতবিনিময়

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাংনী পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল মারুফ পলাশ, পৌর বিএনপির সহ-সভাপতি সুজন কবির, পৌর বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম কালাম, সাংগঠনিক সম্পাদক  ইয়ামিন আলী বাবলু, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নাসিরউদ্দীন, ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবদুল গনি, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাম হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন আলী বাবলু, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কাউছার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পল্টু, সম্পাদক নাসিরউদ্দীন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজনু, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক আসপট। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আনিছুর রহমান লেবু, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আহসানুল হক সুমনসহ পৌর বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আমজাদ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা একটা স্বৈরশাসকের অধীনে ছিলাম এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেল-জুলুম মামলা মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছি। বার বার আমার অফিসে হামলা করেছে ও আমাকেসহ নেতাকর্মীদের উপর অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। আমরা সকল প্রতিকুলতা  কাটিয়ে  ওঠেছি। ছাত্রদের আন্দোলনে অনেক ছাত্র জনতা নিহত হয়েছে আওয়ামীলীগ ও পুলিশের গুলিতে। তিনি সকল প্রতিকুল অবস্থা কাটিয়ে দলকে কার্যকর ও জনবান্ধব করতে হবে। তিনি দলের সকল নেতাকর্মীদের ব্যাক্তিগত গ্রুপ না করে দলের নেতাকমী হিসেবে কাজ করার আহবান জানান। শেষে সিদ্ধান্ত জানানো হয় ১ তারিখের পরিবর্তে ২ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category