• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনী পৌরসভার রাস্তা কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
গাংনী পৌরসভার রাস্তা কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ
গাংনী পৌরসভার রাস্তা কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ

গাংনী পৌরসভার মেইন রোডসহ বিভিন্ন সংযোগ রাস্তা কার্পেটিংয়ে নানা ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রাস্তা পরিষ্কার না করে ধূলামাটির উপরেই নামমাত্র প্রাইম কোড দিয়ে কার্পেটিং করা হচ্ছে। এ কারণে রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। তবে কাজে তদারকি প্রতিষ্ঠান গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস বলছেন কাজে কোন অনিয়ম পাওয়া যায়নি।

তথ্যসুত্রে জানা গেছে, পৌর এলাকায় পানি সরবরাহের পাইপ স্থাপনের জন্য পৌর এলাকার বিভিন্ন রাস্তা কেটে পাইপ বসানো হয়। মাপের চেয়ে বেশি কাটা হয়েছে তাই রাস্তাগুলো মেরামত না হওয়া পর্যন্ত জনসাধারণের চলাচল কষ্ট সাধ্য হয়ে পড়ে। পাইপ স্থাপনের কাজের সাথে সড়ক মেরামতের চুক্তিও ছিল। এরই ধারাবাহিকতায় রাস্তা ভরাট ও কার্পেটিং শুরু হয়। কাজটি বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এমআর ওয়াটার। তবে সাব-লিজে কাজটি বাস্তবায়ন করছেন গাংনী পৌরসভার প্রভাবশালী ৫ জন কাউন্সিলর।

কাউন্সিলরগণ কাজ করছেন তাই কাজে নানা ধরনের ত্রুটির অভিযোগ থাকলেও নীরব দর্শক এই রাস্তায় চলাচলকারীরা। দীর্ঘদিন রাস্তাটি কাদা ও বালিযুক্ত ছিল। সেই কাদামাটি পরিষ্কার না করে নামমাত্র প্রাইম কোড দিয়ে কার্পেটিং শুরু করেন। এতে তাৎক্ষনিকভাবে উঠে যাচ্ছে বিটুমিন মিশ্রিত পাথর। পিচের মান নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে আশংকা করছেন এলাকাবাসি।

এ ব্যাপারে গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, তিনি কয়েকজনের অভিযোগের ভিত্তিতে কাজের কাছে যান এবং কোন অনিয়ম লক্ষ্য করেন নি। কাজের মান সন্তুজনক বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category