• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনী পৌরসভার বাজেট ঘোষণা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২২ জুন, ২০২৬
গাংনী পৌরসভার বাজেট ঘোষণা
গাংনী পৌরসভার বাজেট ঘোষণা

আয়ের সাথে ব্যয়ের সংগতি রেখে মেহেরপুরের গাংনী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরে ৫৩ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ৫২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ জুন) সকাল ১১ টায় পৌরসভার হল রুমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। বাজেটে উন্নয়ন খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। যার ব্যায় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।

বাজেট অধিবেশনে সম্ভাব্য আয় ও ব্যায়ের বিবরণ তুলে ধরেন পৌর সচিব প্রকৌশলী শামীম রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার একরামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কলাম আজাদ স্বপন, বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট অধিবেশনে বাজেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশ্নের জবাব দেন পৌর সচিব প্রকৌশলী শামীম রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category