• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
গাংনী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ জন গ্রেফতার
গাংনী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ জন গ্রেফতার

মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পাঁচ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে আসামীদের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, জিআর ৩০৭/২১ নম্বর মামলার আসামী পীরতলা গ্রামের রমজান আলীর ছেলে সবুজ হোসেন (৪০), একই গ্রামের আব্দুল হালিমের ছেলে শহিদুল ইসলাম(৪৫), সিআর ৪২৮/২৪ নম্বর মামলার আসামী পীরতলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে খাদেমুল বাশার(৪০), সিআর ৮০/১৯ নম্বর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের আলিমের ছেলে আব্দুস সালাম(৫৫), সিআর ৫১৫/২২ নম্বর মামলার আসামী বাঁশবাড়িয়া গ্রামের বানাত আলীর ছেলে বায়েজিদ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিয়মিত অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীগণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category