• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির হিড়িক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির হিড়িক
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির হিড়িক

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুই রোগীর টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ১১৭ নম্বর কক্ষের সামনে এঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মনিরুলের স্ত্রী শোভা খাতুন তার কণ্যাশিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে উক্ত কক্ষের সামনে ডাক্তার দেখানোর জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করেন। এসময় তার ভ্যানিটি ব্যাগ খুলে ৬ হাজার টাকা চুরি করে নিয়েছে চোর। একই সময় পৌরসভাধীন ফতাইপুর গ্রামের লাল্টু মিয়ার স্ত্রী জোসনা খাতুনও তার পুত্র শিশুর চিকিৎসা নিতে এসে উক্ত লাইনে অপেক্ষা করছিলেন। তার ব্যাগ থেকে ২ হাজার ৫শত টাকা চুরি হয়ে যায়। ভুক্তভোগীরা কর্তৃপক্ষকে জানালে সিসি টিভি ফুটেজের মাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত হয়। এতে দেখা যায় একজন নারী চোর টাকা চুরির ঘটনা ঘটিয়েছে।
চিকিৎসা সেবা নিতে আসা অনেকেই জানান, শুধু আজকেই নয়, প্রতিনিয়তই রোগীদের টাকা চুরির ঘটনা ঘটছে। স্বাস্থ্য কমপ্লেক্রে মধ্যে পুলিশি তৎপরতার দাবী জানান ভুক্তভোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুপ্রভা রানী জানান, রোগীদের টাকা চুরির বিষয়টি আমি শুনেছি। একটি নারী চোরচক্র এগুলি ঘটাচ্ছে। আমি পুলিশি তৎপরতার জন্য কর্তৃপক্ষকে জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category