• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী উপজেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক আবু সায়েম পল্টু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
গাংনী উপজেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক আবু সায়েম পল্টু
গাংনী উপজেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক আবু সায়েম পল্টু

সুশাসনের জন্য নাগরিক সুজনের গাংনী উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট এরিয়া অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করমদি ডিগ্রী কলজের প্রভাষক আবু সাদাত মোহাম্মদ সায়েম পল্টু। দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে আগামী দুই বছরের জন্য গাংনী উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও আবু সাদাত মোহাম্মদ সায়েম পল্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের জেলা সম্পাদক সৈয়দ জাকির হোসেন। সম্মানিত অতিথি ছিলেন জেলা কন্যাশিশু অ্যাডভোকেসী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, সুজনের জেলা যুগ্ম সম্পাদক সাংবাদিক রফিকুল আলম বকুল, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাব্বু আলম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও বাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান ও কুতুবপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান লাভলু।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজিপুর ইউনিয়ন সুজনের সভাপতি আশরাফুল আলম, তেতুলবাড়িয়া ইউনিয়ন সভাপতি রমজান আলী, সাহারবাটি ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, কাথুলী ইউনিয়ন সভাপতি জিয়াউর রহমান, কাজিপুর ইউনিয়ন সম্পাদক রুহুল হুদা, রাইপুর ইউনিয়ন সম্পাদক আলমগীর হোসেন, কাথুলী ইউনিয়ন সম্পাদক ভাবিরন নেছাসহ গাংনী উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category