• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী উপজেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
গাংনী উপজেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গাংনী উপজেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আওয়ামী মৎস্যজীবী লীগ গাংনী উপজেলা কমিটির ত্রি-বাষিক সম্মেলন রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিতে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম।

বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল ও জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আশকার আলী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শরিফউদ্দিন নুকুল। কাউন্সিল অধিবেশনে বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দীতায় পুননির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দী থাকায় তাদের মধ্যে সমঝোতার পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

শেষ পর্যন্ত তাদের সমঝোতায় আতাউল ইসলাম রিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে সহসভাপতি আব্দুর রহমান রাজা ও যুগ্ম সধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

একই সাথে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতিতে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ইউপি মেম্বর শামীম আহম্মেদ, নুর ইসলাম ও সাগর আহম্মেদসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category