• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শহিদুল-সম্পাদক হায়দার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শহিদুল-সম্পাদক হায়দার
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শহিদুল-সম্পাদক হায়দার

মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলামকে সভাপতি ও কেএসএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাংনী সিদ্দীকিয়া সিনিয়র মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে এবং খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সঞ্চালনায় কমিটির নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন।

শিক্ষক কল্যাণ সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে ও নির্ধারিত পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহিদুল ইসলাম কে সভাপতি ও হায়দার আলীকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category