• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনী উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫
গাংনী উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাংনী উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে তামাক চাষের বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বি‌ভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মেহেরপুরের গাংনীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবয়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের প্রশিক্ষণে এ দা‌বি জানা‌নো হয়। আজ সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানসহ কমিটির সদস্যবৃন্দ। দিনব্যাপী প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মতামত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category