• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীর ৪টি ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫
গাংনীর ৪টি ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা
গাংনীর ৪টি ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

মেহেপুর জেলা প্রশাসনের বিশেষ অভিযানে গাংনী উপজেলার আরও ৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম সোমবার (১০ মার্চ) বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ৪টি ইটভাটা থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুল ইসলাম, গাংনীর বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বাঁশবাড়ীয়া এমএ ব্রিকস থেকে ১ লাখ টাকা এবং পোড়াপাড়ার ৫ স্টার ব্রিকস, গাংনীর পান্না ব্রিকস ও দোয়েল ব্রিকস থেকে ২ লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। একইসাথে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যামাণ আদালত।

প্রসঙ্গত, ইট প্রস্তুত আইন অনুযায়ী মেহেরপুর জেলার বিদ্যমান শতাধিক ইটভাটা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র পাচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে হলে আইন অনুযায়ী নতুন করে ইটভাটা স্থাপ করতে হবে। তবে ইটভাটার সাথে সম্পৃক্ত লাখ লাখ মানুষের কর্মের বিষয়টি তুলে ধরেন ইটভাটা চালিয়ে যাচ্ছে ভাটা মালিকরা। এর মধ্যেই উচ্চাদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দেয়। যার প্রেক্ষিতে সারা দেশেই একযোগে চলছে অভিযান।

ইটভাটা মালিকদের দাবি, ইটভাটা চালুর মৌসূমে তাদের বিনিয়োগ হয়েছে কোটি কোটি টাকা। আর এর সাথে লাখ লাখ শ্রমিকের রুটি রুজির প্রশ্ন রয়েছে। তাই চলতি মৌসূম পর্যন্ত ব্যবসার করার সুযোগ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সারা দেশের ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

তাদের দাবি, ইটভাটার মৌসূমের মাঝপথে এসে এ ধরনের অভিযান কোটি মানুষকে বেকার করবে। যা দেশের বিভিন্ন খাতে এক বিরুপ প্রভাব পড়বে। তাই যেকোনভাবেই তারা চলতি মৌসূমের শেষ পর্যন্ত ইটভাটা চালানোর অনুমতি চাইছেন। ইটভাটা মালিকদের এমন দাবির মধ্যেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category