• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীর হৃদয় হত্যা মামলায় বামন্দী ইউপি চেয়ারম্যান কমল জেলহাজতে

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৫ মে, ২০২৫
গাংনীর হৃদয় হত্যা মামলায় বামন্দী ইউপি চেয়ারম্যান কমল জেলহাজতে
গাংনীর হৃদয় হত্যা মামলায় বামন্দী ইউপি চেয়ারম্যান কমল জেলহাজতে

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার অন্যতম আসামী ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে গাংনী আমলী আদালতের বিচারক এ আদেশ দেন। চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল গাংনী উপজেলার রামনগর গ্রামের বাগু বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরগোয়ালগ্রাম ও রামনগর গ্রামবাসীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সৃষ্ট সংঘর্ষে চরগোয়ালগ্রামের শাহাদত হোসেনের ছেলে হৃদয় হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে রামনগর গ্রামের লোকজন। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা হয়। যার মামলা নম্বর ২৫, তারিখ ২৭/০২/২০২৫ ইং। এ মামলার অন্যতম আসামী চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল।

আজ সোমবার চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে মেহেরপুর জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সেই সাথে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category