• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীর হিজলবাড়িয়ায় মসজিদ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীর হিজলবাড়িয়ায় মসজিদ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গাংনীর হিজলবাড়িয়ায় মসজিদ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মসজিদ কমিটির অনিয়ম ও দুর্ণিতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুরের গাংনীর হিজলবাড়িয়া উত্তরপাড়াবাসি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ওই মসজিদের সামনেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি কোষাধ্যক্ষ ও ঈমামের স্বেচ্ছাচারিতার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

মসজিদ কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাহাবুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২০১৭ সালে রেজুলেশন ছাড়াই মসজিদ কমিটি গঠন করা হয়। সেই সময় থেকে এ যাবৎ পর্যন্ত আয় ব্যয়ের কোন হিসেব দেওয়া হয়নি। বেশ কয়েকবার মহল্লার লোকজন জোরাজুরি করার পর কমিটি রেজুলেশন ও হিসেব খোলার অঙ্গীকার করেন সভাপতি তোফাজ্জল হোসেন ও ক্যাশিয়ার সাজেদুল ইসলাম। ২০২৩ সালে ব্যাংকের হিসাব খোলার জন্য রেজুলেশন করা হয়। কিন্তু অদ্যবধি সেই হিসাব খোলা হয়নি। আয় ব্যায়ের কথা জানতে চাইলে সভাপতি বিভিন্ন অজুহাত দেখানো ছাড়াও খারাপ কথা বলেন।

বেশ কিছুদিন যাবত মসজিদের ইমাম আজমাইন হোসেন অনিয়মিতভাবে মসজিদে নামাজ পড়ান। বিষয়টি সভাপতিকে জানানো ও ইমাম পরিবর্তনের কথা বলা হলে কোন কর্ণপাত করেন না। গত ২৫ ফেব্রুয়ারী শবে বরাতের রাতে ইমাম না আসায় মহল্লার লোকজন প্রতিবাদ করেন। এতে রাগান্বিত হয়ে তারা পূর্ব পরিকল্পিতভাবে মহল্লাবাসির উপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলাও করা হয়েছে।

মামলার আসামীরা ও তাদের পরিবারের লোকজন মামলা তুলে নিতে হুমকী ধামকী প্রদান করছেন। বর্তমানে সকলেই নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গ্রামের শফিউল আলম ও আজিজুল হক ফকির, কামরুজ্জামান ও মাওলানা হেলাল উদ্দিন। এসময় সাংবাদিকসহ গ্রামবাসি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category