• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

গাংনীর সাহারবাটিতে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬
গাংনীর সাহারবাটিতে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
গাংনীর সাহারবাটিতে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে একটি বাড়ির প্রাচীরের পাশে ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে সাহারবাটি গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা বরকত আলীর বাড়ির প্রাচীরের পাশে ব্যাগটি দেখতে পান স্থানীয়রা। বরকত আলী সাহারবাটি গ্রামের ফজল আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ চলাকালে তিনজন অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাগ প্রাচীরের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা ওই ব্যক্তিদের ধাওয়া দেয়। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ব্যাগটির ভিতরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category