• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১১ মে, ২০২৫
গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় বাওট কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের লক্ষ্যে কলেজের শ্রেণী কক্ষে ৯ টি ওর্য়াডের ৪৫৯ জন ভোটার তাদের নেতা নির্বাচন করেন। ওয়ার্ড নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করা হয়। নির্বাচনে ২৪৪ ভোট পেয়ে হামিদুল হক সভাপতি ও জাহিদুল ইসলাম ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান মনি।

সম্মেলনের শুরুতে গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মহাম্মদ, আমিরুল ইসলাম। আলোচনা সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category