• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর বিএন কলেজ ভবনের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীর বিএন কলেজ ভবনের উদ্বোধন
গাংনীর বিএন কলেজ ভবনের উদ্বোধন

মেহেরপুরের গাংনী উপজেলার ভাপটাড়া নওয়াপাড়া (বিএন) কলেজের নব নির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় ৮০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবনটির উদ্বোধন করেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উদ্বোধনী শেষে কলেজ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, সাহারবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তৌহিদ মুর্শেদ অতুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌর যুব লীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় শিক্ষা প্রকৌশলী আতিকুর রহমান, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসনে, সাহারবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরাম আলী খা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category