• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীর ধানখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পরিবর্তন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
গাংনীর ধানখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পরিবর্তন
গাংনীর ধানখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পরিবর্তন

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের চলমান প্যানেল ভেঙ্গে দিয়ে নতুন প্যানেল গঠন করা হয়েছে। বর্তমান প্যানেল চেয়ারম্যান ১ হাবিবুর রহমান ফিরোজের পরিবর্তে গোলাম মোস্তফা মন্টুকে প্যানেল চেয়ারম্যান ১ করার সুপারিশ করা হয়েছে। একইসাথে চেয়ারম্যানের সকল দায়িত্ব পালনের জন্য গোলাম মোস্তফা মন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অসুস্থতাজনিত কারনে গেল ১০ জানুয়ারী পর্যন্ত ছুটি নিয়েছিলেন। ছুটি শেষের আগের দিন ৯ জানুয়ারী তিনি ইউনিয়ন পরিষদ যোগদান করেছেন মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। এর পরে ১২ জানুয়ারী পরিষদের এক বিশেষ সভায় নতুন প্যানেল গঠন করা হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ইউপি সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তে ৪নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা মন্টুকে প্যানেল চেয়ারম্যান ১, ২নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ফিরোজকে প্যানেল চেয়ারম্যান ২ এবং সংরক্ষিত ১নং ওয়ার্ড সদস্য গুলশানারা খাতুনকে প্যানেল চেয়ারম্যান ৩ মনোনীত করা হয়।

এর আগে ১ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন হাবিবুর রহমান ফিরোজ। তবে প্যানেল পুনর্গঠনের পর বর্তমান ১নং প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টুকে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যান আবারও অনুপস্থিত থাকায় ১ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সকল দায়িত্ব পালন করবেন গোলাম মোস্তফা মন্টু। যা ১৩ জানুয়ারী থেকে কার্যকর হয়েছে বলে জানান কয়েকজন ইউপি সদস্য।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানিয়েছেন, আইন অনুযায়ী চেয়ারম্যান যোগদানের পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যকারিতা বিলুপ্তি হয়েছে। চেয়ারম্যান আবারও যেহেতু অনুপস্থিত তাই বর্তমান প্যানেল চেয়ারম্যান ১ দায়িত্ব পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category