• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর দুই সীমান্তে ৬০ জনকে পুশব্যাক করলো বিএসএফ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
গাংনীর দুই সীমান্তে ৬০ জনকে পুশব্যাক করলো বিএসএফ
গাংনীর দুই সীমান্তে ৬০ জনকে পুশব্যাক করলো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পুরুষ, নারী ও শিশুসহ ৬০ জন বাংলাদেশিকে বিজিবির মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে,  সকালে বাংলাদেশের অভ্যান্তরে কাথুলী ও কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ ভেতরে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ৬০ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যান্তরে প্রবেশ করেছিল। পরে বিএসএফ তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে সাজা শেষে বিজিবির কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে ভারত থেকে ফেরত আসা নাগরিকদের পরিচয় সনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category