• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর সাব্বির হোসেন (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের সিড়ির নিচে আটকে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার। নিহত সাব্বির হোসেন জোড়পুকুরিয়া গ্রামের দিনমজুর জাহিদ হোসেন ও সৌদি প্রবাসী সাবানা খাতুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ছোট ভাই ও বন্ধুদের সাথে বাড়ির পাশে স্কুলের পুকুরে গোসল করতে যায় সাব্বির। পানিতে খেলতে গিয়ে পুকুরের সিড়ির নিচে আটকে পড়তে পারে। তবে বিষয়টি তার বন্ধুদের নজরে ছিল না। গোসল শেষে তারা বাড়ি ফিরলেও সাব্বির বাড়ি ফেরেনি। তখন থেকে খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে তার পিতার সন্দেহ হলে রোববার দুপুরে তিনি ওই পুকুরে গিয়ে ছেলের খোঁজ করতে থাকেন। এসময় সিড়ির নিচে আটকে থাকা সাব্বিরের মরদেহ উদ্ধার করেন তিনি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category