• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীর চিহ্নিত মাদক কারবারী সেন্টু আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৮ মে, ২০২৫
গাংনীর চিহ্নিত মাদক কারবারী সেন্টু আটক
গাংনীর চিহ্নিত মাদক কারবারী সেন্টু আটক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী চেরাগী পাড়া থেকে সেন্টু (৪০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টীম।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সেন্টু ঐ গ্রামের ছবগুল হোসেনের ছেলে। সেনাবাহিনীর দাবী, সেন্টু একজন চিহ্নিত মাদক কারবারী। তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর ফজলে রাব্বি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সেন্টুর বাড়িতে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে জমা রেখেছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। জব্দ করা হয় তার ব্যবহৃত ৫টি মোবাইল ফোন। তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, সেন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের সাপেক্ষে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category