• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীর চরগোয়াল গ্রামের আতিয়ারের বাড়ি থেকে পিস্তল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীর চরগোয়াল গ্রামের আতিয়ারের বাড়ি থেকে পিস্তল উদ্ধার
গাংনীর চরগোয়াল গ্রামের আতিয়ারের বাড়ি থেকে পিস্তল উদ্ধার

মেহেরপুরের গাংনীর চরগোয়ার গ্রামের আতিয়ার রহমানের বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

যৌথ বাহিনীর এক অভিযানে এগুলো উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।

গেল ৪ ফেব্রুয়ারী যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।

যৌথ বাহিনীর অভিযান সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা জানতে পারেন, আতিয়ার রহমানের কাছে অস্ত্র রয়েছে। যা চাঁদাবাজি, ডাকাতি এবং রাজনৈতিক অপরাধমূলক কর্মকান্ডের জন্য ব্যবহার করে। এছাড়াও তার বিরুদ্ধে বিস্ফোরক তৈরি, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টার ০৪ টি মামলা রয়েছে। সে গাংনী উপজেলার একজন কুখ্যাত অপরাধী।

উক্ত তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ফারহান তানভীরের নেতৃত্বে একটি টহল দল আতিয়ারের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আতিয়ার রহমানকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বাড়ির ঘর তল্লাশি চালিয়ে ১টি ৭.৬৫ মিঃমিঃ চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলি ও ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে অস্ত্র আইনে আতিয়ার রহমানের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র গুলি গাংনী থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। অস্ত্র আইনে মামলার আসামি হিসেবে আতিয়ার আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতার করতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান অব্যহত রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category