• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর গনি শাহ্’র মাজারে ভাংচুর লুটপাট

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
গাংনীর গনি শাহ্'র মাজারে ভাংচুর লুটপাট
গাংনীর গনি শাহ্'র মাজারে ভাংচুর লুটপাট

মেহেরপুরের গাংনীর যুগিরগোফা গ্রামে গনি শাহ্’র মাজারে ভাংচুর ও লুটপাট চালিয়েছে দৃর্বৃত্তরা। বৃহষ্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় এ ভাংচুর চালানো হয়। দুর্বৃত্তরা মাজারের বাঁশের তৈরী বেষ্টনী ভেঙ্গে ফেলে মাজারের দুটি গিলাফ (চাদর) নিয়ে যায় ও দান বাক্সটি পাশের খালে ফেলে রাখে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও গাংনী থানা পুলিশ।

মাজারের ভক্তবৃন্দরা জানান, রাতে মাজারে শিরনী দেয়ার পর তারা সেখান থেকে চলে যায়। সকালে এসে তারা মাজারের ভাংচুর লুটপাট দেখতে পান। যখন ভাংচুর হয় তখন তারা কেউ সেখানে ছিলেন না। দুর্বৃত্তরা মাজারে টাঙ্গিয়ে রাখা ফুলের মালা ও বাশের রেলিং তছনছ করে গিলাফ নিয়ে গেছে। এবং দান বাক্সটি পাশের খালে ফেলে রেখেছে।

সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও গাংনী থানা পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের একটি টীম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে মেহেরপুর জেলা পুলিশের মুখপত্র সহকারী পুলিশ সুপারের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category