• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪
গাংনীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক
গাংনীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

মেহেরপুরের গাংনী থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ কেজি গাঁজা। বুধবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার গাড়াবাড়িয়া ও সাহেবনগরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছে- গাংনীর রাধা গোবিন্দপুর ধলা গ্রামের বাবর আলীর ছেলে সবুজ ইসলাম(২৪) ও সাহেবনগর গ্রামের মৃত ফকির আলীর ছেলে উজির আলী (৬২)। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সীমান্ত এলাকা গাড়াবাড়িয়া রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টীম তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এসময় ধৃত সবুজ ইসলামের কাছে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।
এদিকে সাহেবনগর গ্রামের উজির আলীর বাড়িতে মাদক কেনা বেচা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের অপর একটি টীম অভিযান চালায়। এসময় তার হেফাজতে থাকা ৫১৫ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category