• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
গাংনীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
গাংনীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাহী পরিষদের সদস্য আব্দাল হক, ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন। আলোচনা সভা শেষে উপজেলার পাঁচটি সফল সমবায়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category