• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ১৬ মামলার পলাতক আসামী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩
গাংনীতে ১৬ মামলার পলাতক আসামী গ্রেফতার
গাংনীতে ১৬ মামলার পলাতক আসামী গ্রেফতার

আসাদ আলী ওরফে সোহেল(৪০) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম যশোর চাষড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আসাদ আলী ওরফে সোহেল গাংনী বাজার পাড়ার আব্দুর রশিদের ছেলে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসাদ আলী ওরফে সোহেলের বিরুদ্ধে মেহেরপুর আদালতে ১০ টি মামলা বিচারাধীন ও ৬টি মামলায় ৫ বছর সশ্রম কারাদন্ড ও ৭ কোটি ৯৮ লাখ টাকা পরিশোধের আদেশ রয়েছে। প্রত্যেকটি মামলা অর্থ আত্মসাতের। আসামী দির্ঘদিন যাবত পলাতক ছিল। সে যশোর চাষড়া এলাকাতে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category