• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ১২ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
গাংনীতে ১২ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
গাংনীতে ১২ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

শেখ লুৎফর রহমান জুয়েল(৩৩) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টীম চুয়াডাঙ্গার দর্শনা থানার কেদারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে। শেখ লুৎফর রহমান জুয়েল ১২ টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, শেখ লুৎফর রহমান জুয়েলের বিরুদ্ধে ১২ টি মামলা হয়। তার অনুপস্থিতিতে ১২ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়। প্রশাসনের লোকজনের চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন স্থানে অবস্থান করতো। তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাবের একটি টীম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাতক্ষীরার কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category