• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে স্যালোইঞ্জিন চালিত যান উল্টে মাছ ব্যবসায়ী নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
গাংনীতে স্যালোইঞ্জিন চালিত যান উল্টে মাছ ব্যবসায়ী নিহত
গাংনীতে স্যালোইঞ্জিন চালিত যান উল্টে মাছ ব্যবসায়ী নিহত

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান ‘আলগামন’ উল্টে জুয়েল রানা (৩২) নামের এক মাছ চাষী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় গাংনী মাছের আড়তে মাছ নিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান আলগামনে মাছ নিয়ে গাংনী মাছের আড়তের উদ্দেশ্যে রওনা দেন জুয়েল রানা। পথিমধ্যে চোখতোলা নামক স্থানে পৌঁছুলে আলগামনটির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন জুয়েল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় অক্ষত রয়েছেন আলগামনের চালক।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category