• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপান

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩
গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপান
গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপান

স্ত্রীর ও তার বাপের বাড়ির লোকজনের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন স্বামী রাইহান আলী (১৮)।

শুক্রবার (১২ মে) দুপুরে মেহেরপুরের গাংনীর তেরাইল গ্রামের মাঠে বিষপান করে সে। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাইহান আলী ওই গ্রামের বাগানপাড়ার মহিবুল ইসলামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাইহানের বিয়ে হয় পার্শবর্তী গ্রাম বাদিয়াপাড়া গ্রামে। কয়েকদিন আগে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হওয়ায় স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। বৃহষ্পতিবার স্ত্রীকে আনতে গেলে স্ত্রী ও তার বাড়ির লোকজন রাইহানতে অপমান করে তাড়িয়ে দেয়। এতে রাগে অভিমান ও ক্ষোভে আজ শুক্রবার দুপুরে রাইহান বিষপান করে। মাঠের লোকজন মুমুর্ষাবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মারুফ জানান, বর্তমানে রাইহানের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তার পাকস্থলী থেকে বিষ উত্তোলন করে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category