• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
গাংনীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
গাংনীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সাপে কেটে ইয়ারুল ইসলাম (৫৫) নামের এক বড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে তার মৃত্যু হয়। ব্যবসায়ী ইয়ারুল ইসলাম গাংনী পৌর এলাকার ৫ নং ওয়ার্ড ভিটা পাড়ার মৃত জাহান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, পাশ্ববর্তী গ্রামের মাঠে দুপুরের দিকে কাজ করার সময় বিষধর সাপে দংশন করে ইয়ারুল ইসলামকে। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশবাড়িয়া গ্রামের ওঝাঁর কাছে নিয়ে যাই।

সেখানে অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কুষ্টিয়া যাওয়ার পথে নিমতলা এলাকায় পৌছুলে তিনি মৃত্যু বরণ করেন বলে জানান নিহতের ভাইয়ের ছেলে শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category