• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে সাইন্স স্কোয়াডের উদ্যোগে সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
গাংনীতে সাইন্স স্কোয়াডের উদ্যোগে সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
গাংনীতে সাইন্স স্কোয়াডের উদ্যোগে সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে সাইন্স স্কোয়াডের উদ্যোগে “সাইন্স অলিম্পিয়াড” অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আফ্রিদি আহমেদের সভাপতিত্বে দিনব্যাপী এ অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক এস এম রফিকুল আলম বকুল, গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম খান, পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু।

গাংনীর শিক্ষার্থীদের ভীতি দুর করে বিজ্ঞানের বিষয়গুলিতে আগ্রহ তৈরীর জন্য আয়োজিত অলিম্পিয়াডের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রীতম সাহা বলেন, গাংনীর একঝাক মেধাবী শিক্ষার্থী যারা সাইন্স স্কোয়াডের মতো এ রকম সুন্দর ও প্রয়োজনীয় একটা প্রোগাম আয়োজন করায় তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করতে ও বিজ্ঞানের বিষয়গুলোর প্রতি আগ্রহ তৈরীতে এ ধরণের আয়োজন অত্যান্ত কার্যকর হবে। এ জাতীয় আয়োজন স্কুল পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়ে হওয়ার পর উপজেলা পর্যায়ে হলে আরও বেশী সংখ্যাক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা যাবে বলেও তিনি উল্লেখ করেন। প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা করা হবে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও মানব কল্যাণে তা ব্যবহারের মাধ্যমে একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী তৈরীতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে বিজ্ঞান। তিনি সকলের সম্মিলিত প্রয়াসে এ ধরণের বেশী বেশী আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী সাইন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন।
এসময় সাইন্স স্কোয়াডের সদস্য রাগিব মাহফুজ শাহরিয়ার, রাবিদ ইনাম, রুবায়েদ ইসলাম, নাগিব, ফারদিন শোভন, জুনিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category