• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে সরকারি অনুদানের চেক বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
গাংনীতে সরকারি অনুদানের চেক বিতরণ
গাংনীতে সরকারি অনুদানের চেক বিতরণ

গাংনীতে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাংনী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এ সময় বক্তব্য রাখেন কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান, সোহেল আহমেদ, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন প্রমুখ।

এসময় গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই পূর্বক ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ৩৪ জন রোগীকে ৫০হাজার করে ১৭ লাখ টাকা ও ভিক্ষুক পূর্নবাসনে ২০ জনকে ৪৫ হাজার করে ৯ লাখ টাকা। মোট ৫৪ জনের মাঝে ২৬ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category