• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
গাংনীতে সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন
গাংনীতে সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাজার বাসস্ট্যান্ড সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন করেছেন গাংনীবাসী। শনিবার (৪ অক্টোবর) দুপুরে গাংনীর সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধনে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ।

রাশিদুল ইসলাম বোরহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাংনী বাজার মসজিদের ইমাম রুহুল আমিন,পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, এনসিপি নেতা মুজাহিদ মুন্নাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যবসায়িগন।

প্রধান অতিথী অনতিবিলম্বে রাস্তার কাজ শুরু করা ও রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর তাগিদ প্রদান করেন। তিনি আরো জানান, রাস্তা নির্মাণ সম্পন্ন করে ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং এই রাস্তার সংস্কারের যে কেউ অনৈতিক সুবিধা গ্রহণ করলে বা চাঁদাবাজি করলে শক্ত হাতে তাদেরকে প্রতিহত করা হবে। মানববন্ধনে গাংনী বাজারের ব্যবসায়ি রাজনৈতিক ব্যাক্তিসহ সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category