• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে সড়ক নিরাপদ রাখতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে সড়ক নিরাপদ রাখতে মানববন্ধন
গাংনীতে সড়ক নিরাপদ রাখতে মানববন্ধন

মেহেরপুরের গাংনী পৌরসভার ড্রেন এবং সড়ক ও জনপথ বিভাগের ফোর লেন রাস্তা নির্মান কাজের ফলে সড়ক হয়ে উঠেছে অনিরাপদ। বিশেষ করে ড্রেন নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক দখল করে রেখেছে নির্মান সাগ্রহী। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে।

তাই সড়ক নিরাপদ রাখার দাবিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর মানব বন্ধন করেছেন এলাকার লোকজন। গাংনী পশ্চিম মালসাদহের টেপিপাড়ায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে এবং গাংনী হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহে পৃথক এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনের বক্তারা বলেন, গাংনী পৌরসভার নির্মানাধীন ড্রেনের কাজের জন্য সড়কের উপরে রাখা হয়েছে বালু, ইট ও পাথর। সড়কের অর্ধেকের বেশি জয়গা দখল করায় যানজটে নাকাল হচ্ছেন পথচারীরা। বিশেষ করে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গাংনী কেন্দ্রীয় ঈদগাহ থেকে পূর্বমালসাদহ ব্রিজ পর্যন্ত চলাচলের পথ সংকুচিত হয়েছে। অন্যদিকে বৃষ্টিকাদায় রাস্তা হয়েছে পিচ্ছিল। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন কোন কিছুতে কর্ণপাত না করে তাদের মালামাল অবৈধভাবে রেখেই চলেছেন।

এদিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশেও ড্রেনের কাজের একই অবস্থা। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন গুরুত্বপূর্ণ এ সড়কটির উপর পাথর ফেলে রাখে। যে পাথরে উপরে পড়ে ট্রাক চাপায় আতিয়ার রহমান নামের এক শ্রমিক নিহত হয়। এ ঘটনায় স্থানীয় মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। যার বহিঃপ্রকাশ হিসেবেই শুক্রবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনতিবিলম্বে সড়কের উপর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মান সামগ্রী সরানো না হলে আরও কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয় এ দুটি মানববন্ধন থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category