• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু
গাংনীতে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ানে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম (৩৬) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া মেহেরপুর প্রধান সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আব্দুর রহিম ছাতিয়ান গ্রামের খবির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান সড়ক পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আব্দুর রহিম। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের দুই আরোহী এবং আব্দুর রহিম সড়কের উপরে পড়ে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা আব্দুর রহিমকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে অবস্থা বেগতিক দেখে একটি টিভিএস মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের ২ আরোহী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category