• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাত জন আহত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাত জন আহত
গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাত জন আহত

মেহেরপুরের গাংনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানের চালকসহ ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট নামক এলাকায় এঘটনা ঘটে।

আহতরা হলেন, করমদী গ্রামের বহলপাড়ার মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), তার স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০) ও ছেলে সাঈদ(১০), শাকিল এর স্ত্রীর সোনিয়া খাতুন (২৮) শওকত আলীর স্ত্রী মুরশিদা খাতুন (৪৩), মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) ও খোরশেদ আলীর ছেলে রায়হান (০৬)।

জানা গেছে, গাংনী উপজেলার করমদী থেকে বাওট গ্রামে নিকট আত্মীয় বাড়ি যাওয়ার সময় ঔষুধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানে ৭জন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category