• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে সঠিক রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে সঠিক রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাংনীতে সঠিক রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলার কষবা গ্রামে এক আইডির টেন্ডার হওয়া রাস্তা নির্মান না করে অন্য রাস্তা নির্মান করার প্রতিবাদে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রামবাসী। সঠিক রাস্তাটি নির্মানের দাবিতে রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কষবা গ্রাম থেকে তুলাউড়া সড়কটি মেহেরপুর সদর ও চুয়াডাঙ্গার সাথে যোগাযোগ এবং চাষাবাদের জন্য এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতিক্ষার পর পুরাতন এই কাঁচা সড়কটির আইডি তৈরী করে পাকাকরণের লক্ষ্যে টেন্ডার দেয় এলজিইডি।

কয়েক মাস আগে টেন্ডার বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে নির্মান সামগ্রী ফেলা হয় রাস্তার পাশে। কাজ শুরুর আগেই এলজিইডি থেকে ওই রাস্তা নির্মান না করে পাশের আরেকটি রাস্তা নির্মানের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। কয়েকমাস ধরে এলজিইডিতে ঘুরে কোন সুরাহা না হওয়ায় প্রতিকার চেয়ে মানববন্ধন করেন স্থানীয়রা।

মানবন্ধনে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, স্কুল শিক্ষক কামাল হোসেন লাল্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন জানান, যখন রাস্তাটির প্রস্তাবনা তৈরী হয় তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারনে সমস্যার সৃষ্টি হয়েছে। আমার এখন কিছুই করার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category