• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
গাংনীতে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাংনীতে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাংনীতে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন আয়েজিত দুই ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথমস্থান অধিকারী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী মুমতারিন ইসলাম তমা। জুনিয়র গ্রুপে প্রথমস্থান অধিকারী বাশঁবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মাশরাফি আলী মুগ্ধ। রচনা প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকারী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী কবিতা খাতুন। প্রতিযোগীয় অংশগ্রহনকারীদের উপস্থিতিতেই ফলাফল ঘোষনা করে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category