• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে লাটাহাম্বার উল্টে কিশোর নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
গাংনীতে লাটাহাম্বার উল্টে কিশোর নিহত
গাংনীতে লাটাহাম্বার উল্টে কিশোর নিহত

মেহেরপুরের গাংনীতে অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার উল্টে কিশোর সাজ্জাদ হোসেন (১৪) নিহত ও গুরুতর আহত হয়েছে হাসান আলি (১৫) নামের এক কিশোর।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন উপজেলা চরগোয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও গুরুতর আহত হাসান আলী একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়র ও নিহতর পরিবার সূত্রে জানা যায়, আব্দুস সাত্তারের ছেলে হেলালের অবৈধ শ্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বার গাড়ি নিয়ে ইটভাটায় মাটি দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাজ্জাদ হোসেনসহ তার বন্ধুরা।

পুরাতন মটমুড়া-মোহাম্মদপুর সড়কে লাটাহাম্বা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। আহত হাসানকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এস আই আবুল কালাম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category