• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ পাচারকারী আটক
গাংনীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ পাচারকারী আটক

মেহেরপুরের গাংনীর কাজিপুর সীমান্ত এলাকা থেকে সেলিম সরদার (৩৮) নামের একজনকে আটক করেছে র‍্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন কেজি ৯০০ গ্রাম গাঁজা। এসময় আটককৃতের ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন সেট জব্দ করে র‍্যাব।
র‍্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টীম আজ বৃহষ্পতিবার সকালে এ অভিযান চালায়। সেলিম সরদার কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পোয়াল বাড়িয়া গ্রামের লুৎফর রহমান সরদারের ছেলে। তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাবের দাবী, সেলিম সরদার একজন চিহ্নিত মাদক পাচারকারী।
গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, সেলিম সরদার দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করছিল। বৃহষ্পতিবার সকালে সে একটি ইজিবাইকে করে গাঁজা বহনের সময় র‍্যাব সদস্যরা তার গতিরোধ করে ইজিবাইক তল্লাশী চালায়। এসময় তার কাছ থেকে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category