• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পাটখড়ির দখলে মেহেরপুর-মুজিবনগর সড়ক: দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত বলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাংনীতে সেলাই প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক মেহেরপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর আওয়ামীলীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে- রাশেদ খান গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে ৪৮ পিস ইয়াবাসহ সাইদ হোসেন সাদ্দাম (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাংনী বাজারপাড়া থেকে তাকে আটক করা হয়।

আকট সাইদ হোসেন সাদ্দাম গাংনী বাজার পাড়ার শফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব-১২ গাংনীস্থ মেহেরপুর ক্যাম্প সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় র‍্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় গাংনী পৌরসভাস্থ বাজারপাড়া এলাকা থেকে ৪৮ পিস ইয়াবাসহ সাইদ হোসেন সাদ্দামকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে।

আটককৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় গাংনী থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category