• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে রেস্টুরেন্টের অগ্নীকান্ডে তিন লাখ টাকার ক্ষয় ক্ষতি

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ মে, ২০২৪
গাংনীতে রেস্টুরেন্টের অগ্নীকান্ডে তিন লাখ টাকার ক্ষয় ক্ষতি
গাংনীতে রেস্টুরেন্টের অগ্নীকান্ডে তিন লাখ টাকার ক্ষয় ক্ষতি

মেহেরপুরের গাংনী বাজারের গাংনী সুইটস অ্যান্ড বিরিয়ানী হাউজে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এতে মিষ্টান্ন ভান্ডারের মালামাল ও পাশের মসজিদের ৬টি এয়ার কন্ডিশন বিনষ্ট হয়। যার ক্ষতির পরিমান সাড়ে তিন লক্ষাধিক টাকা। সোমবার (২০ মে) বেলা ১১টার দিকে এ অগ্নীকান্ডের ঘটনাটি ঘটে। চুলার আগুন থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গাংনী সুইটস অ্যান্ড বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী শাহাজাহান জানান, দোকানের দ্বিতীয় তলায় মিষ্টি তৈরী করছিলেন কারিগররা। হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মিষ্টির কারখানায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর পাশাপাশি খবর দেন ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দোকানের মালামাল ছাড়াও মসজিদের ছয়টি এয়ার কন্ডিশন পুড়ে যায়। এতে অন্ততঃ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস।

বামন্দী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রুবেল রানা জানান, অগ্নীকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। চুলার আগুন থেকে অগ্নীকান্ডের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। মিষ্টির দোকান ও মসজিদের ৬টি এয়ার কন্ডিশন বিনষ্ট হয়েছে যার ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক তিন লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category