• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক
গাংনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মোশারফ আটক

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ মোশারফ হোসেন (৩৬) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে জোড়পুকুরিয়া থেকে তাকে আটক করা হয়। আটক মোশারফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, মোশারফ হোসেনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তার দোকান ও বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়ি থেকে একটি ভারতীয় তৈরি ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনী ও র‌্যাব-১২ এর সদস্যরা তাকে আটক করেন। আটক মোশারফ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, আটক মোশারফ হোসেনকে অস্ত্র আইনে মামলা দায়ের পুর্বক মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category