• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা আটক
গাংনীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা আটক

মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বিত একটি টিম তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

গোলাম মোস্তফা ওরফে ডাকু গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সাপেক্ষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা ডাকুকে গ্রেফতার করে। এবং একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category