• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে যুবদলের সদস্য সচিব জাহিদ গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
গাংনীতে যুবদলের সদস্য সচিব জাহিদ গ্রেফতার
গাংনীতে যুবদলের সদস্য সচিব জাহিদ গ্রেফতার

নাশকতা মামলায় মেহেরপুরের গাংনীতে জাহিদুল ইসলাম জাহিদ (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৭ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে বামন্দী বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল ইসলাম ছাতিয়ান গ্রামের মেছের আলীর ছেলে ও গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব।

গাংনী থানা সুত্রে জানা গেছে, গাংনী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় বামন্দি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে জাহিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গেল ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাংনী মৎস্য হ্যাচারির পাশে ককটেল বিষ্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান সিপু গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলার অজ্ঞতনামা আসামি হিসেবে জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এবং তার নামে অস্ত্র, বিষ্ফোরক ও নাশকতাসহ ৫টি মামলা রয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। ।

তবে ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় বিএনপির গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিএনপির আন্দোলন বানচাল করতে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে জাহিদের মুক্তি দাবি করেছেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category