• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু

গাংনীতে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক
গাংনীতে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার সকাল ৮ টার সময় গাংনীর বামন্দী বাসস্টান্ডে একটি যাত্রীবাহিবাসে তল্লাশী চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
গাংনীস্থ মেহেরপুর ক্যাম্পের র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার এএসপি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালানো হয়। এসময় বাসের সিটে বসে থাকা মহিদুল ইসলামের বহন করা ব্যাগ তল্লাশী করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনের অপরাধে তাকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারী মহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বরকত আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা শেষে গাংনী থানায় সৌপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category