• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত
গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

মেহেরপুরের গাংনী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শুক্রবার (১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে র‍্যালিটি গাংনী বাসস্ট্যান্ডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পথসভায় শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সভাপতি মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির আহমেদ, শ্রমিক কল্যাণ সম্পাদক মফিজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে গাংনী উপজেলায় দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ, যা শ্রমজীবী মানুষের অধিকার ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category