• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে মৌচাকে বাজপাখির থাবা, আহত-৪০

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
গাংনীতে মৌচাকে বাজপাখির থাবা,
গাংনীতে মৌচাকে বাজপাখির থাবা, আহত-৪০

মেহেরপুরের গাংনীতে রাস্তার পাশে থাকা বাবলা গাছে মৌচাকে বাজপাখির থাবায় ছিন্নভিন্ন হয়ে মৌমাছির কামড়ে প্রায় ৪০ জন আহত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বামন্দী-দেবীপুর রাস্তায় এ ঘটনা ঘটে।

মৌমাছির কামড়ে আহত সুমন জানান, আমি মাঠে কাজ করছিলাম। হঠাৎ মৌমাছির দল এসে আক্রমণ করে। কোনরকম প্রাণ নিয়ে বেঁচে এসেছি। মৌমাছির কামড়ে শরীরের বিভিন্ন জায়গায় ফুলে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে।

আহত আব্দুস সালাম জানান, দেবীপুর থেকে বামুন্দী যাওয়ার পথে মৌমাছির আক্রমণের শিকার হয়েছি। পরের স্থানীয়রা আমাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়েছে। তবে শরীরে প্রচন্ড জ্বর।

আহতদের উদ্ধার কাজে সহায়তাকারীরা জানান,বামন্দী-দেবীপুর একটি বাবলা গাছে মৌচাক ছিল। বাজপাখি থাবা দিয়ে গেলে মৌমাছি রাস্তার লোকজন ও কৃষকদের উপর আক্রমণ করে। এতে অনেকেই আহত হয়েছে তাদের উদ্ধার করে স্থানীয় ও পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

বামন্দী আল শেফা ক্লিনিকের চিকিৎসক ড. ফজলুর রহমান জানান, মৌমাছির কামড়ে আহত অনেক রোগী হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

উল্লেখ্যঃগত শুক্রবার(২৩ ডিসেম্বর) বাজপাখির থাবাই মৌমাছির কামড়ে গাংনীর সাহারবাটি গ্রামের হায়দার আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছিল। এ সময় তার ছেলে সে সহ অন্তত চারজন আহত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category